২ জানুয়ারি ২০১৯

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে ১জন নিহত হয়েছে ও আহত হয়েছে ৬জন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত আনোয়ার মিয়া (৪৫) তার চাচা আফতাব মিয়ার হাতে খুন হয়েছে। একই গ্রামের বাসিন্দা আফতাব গং দের সাথে জমি নিয়ে চাচার সাথে ভাতিজা আনোয়ার মিয়ার বাকবিত- হয়। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে আনোয়ার মিয়া গুরুত্বর আহত হয়। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় আরোও ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন, আরফান মিয়া (৪০), রহমত মিয়া (৪৫), হোসেন মিয়া (৩০), আলী মিয়া (৩৫), মাহমুদ মিয়া (৬০), মানিক মিয়া (৪০)। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
রাজনগর থানা পুলিশের পরিদর্শক এসআই শামছুর রহমান দেওয়ান নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।