৩১ ডিসেম্বর ২০১৮


‘হুংকার’ দিয়েও নিজ কেন্দ্রে হারলেন মুনতাসির

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর আসনে ঢাকঢোল পিঠিয়ে ইলিয়াসপত্নীর প্রতিদ্বন্ধি হয়ে পরিবর্তনের হুংকার দিয়ে সংসদ দেখতে চেয়েছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। এই নির্বাচনে ভোটের মাঠে শেষ পর্যন্ত ইলিয়াসপত্নী না থাকলেও মুনতাসিরকে নিজ কেন্দ্রেই হারতে হয়েছে। এমনকি জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে তার।

ভোটের ফলে জানা যায়, খেলাফত মজলিসের এই প্রার্থীর নিজ ভোটকেন্দ্র হরিকলসের আল এমদাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী মুকাব্বির খানের (সূর্য) কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। এই কেন্দ্র তিনি পেয়েছেন মাত্র ২১২ ভোট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘড়ি প্রতীক নিয়ে মুনতাসির আলী ১২৭টি ভোট কেন্দ্রে ৫১৭১ ভোট পেয়েছেন। যদিও কোন কেন্দ্রে মাত্র ৮টি ভোট পেয়েছেন তার পরও প্রতি কেন্দ্রে তার ভোটের গড় ৪১ টি।

স্থানীয়রা মনে করছেন, এই আসনটির সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর পরিবার নিয়ে বিরুপ মন্তব্য করায় এমনটি হয়েছে।

শেয়ার করুন