৩১ ডিসেম্বর ২০১৮


মুক্তাদিরকে নিয়ে এক সাথে কাজ করবেন মোমেন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট-১ আসনের আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসায় গিয়েছেন। এ সময় মুক্তাদিরকে সাথে নিয়ে সিলেটের উন্নয়নে কাজ করার কথা জানান মোমেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুক্তাদিরের বাসায় যান তিনি।

এ সময় তিনি মুক্তাদিরের বাসায় বসে তার সাথে ফোনে যোগাযোগ করেন মোমেন। সিলেটের উন্নয়নে মুক্তাদিরকে সাথে নিয়েই কাজ করবেন বলেও জানান তিনি।

মুক্তাদির বাসায় না থাকায় তার সাথে দেখা হয়নি। এ সময় মুক্তাদিরের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছেন মোমেন।

মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের ড. এ কে আব্দুল মোমেন ও বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রসঙ্গত, সিলেট-১ আসনে দ্বিগুনের চেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন। ১ লাখ ৭৪ হাজার ৮ শত ৪৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেন অর্থমন্ত্রীর এই অনুজ।

ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ৩ লাখ ১ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৯ ভোট।

শেয়ার করুন