৩০ ডিসেম্বর ২০১৮


মৌলভীবাজারে ৪ আসনে আ.লীগ ৩, ঐক্যফ্রন্ট ১

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের ৩ প্রার্থী ও জাতীয় ঐক্যফ্রন্টের ১জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

মৌলভীবাজার ১: আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহাব উদ্দিন ১ লক্ষ ৪৪ হাজার ১২১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিন্ধন্ধি ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু ৬৮ হাজার ৫২৩ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার ২: জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ৭৯ হাজার ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিন্ধন্ধি মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী এমএম শাহীন ৭৭ হাজার ৭৮২ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার ৩: আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নেছার আহমদ ১ লক্ষ ৮৫ হাজার ৭৪৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিন্ধন্ধি ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নাসের রহমান ১ লক্ষ ৩ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার ৪: আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুশ শহীদ ২ লক্ষ ১৪ হাজার ৩০৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটকম প্রতিন্ধন্ধি ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান ৯৪ হাজার ৩৬৯ ভোট পেয়েছেন।

শেয়ার করুন