৩০ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পুলিশের গুলিতে মারা গেছেন।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার আজিজপুর ভোট কেন্দ্রে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের গুলিতে সায়েম আহমদ সুহেল গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে ওসমানী হাসপাতালে নিয়ে আসার সময় মারা যান তিনি।
নিহতের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের ভগ্নিপতি শাহজাহান আহমদ বলেন, ‘জাল ভোটের প্রতিবাদ করায় পুলিশ তারঁ উপর গুলি চালিয়েছে’।
তবে এব্যাপারে বালাগঞ্জ থানার ওসির সাথে যোগযোগ করা হলে তিনি জানান, এখন পর্যন্ত (বিকেল ৪টা) বালাগঞ্জে কোন হতাহতের ঘঠনা ঘঠেনি। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।