২৯ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় নির্বাচনের দিন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এছাড়াও সেনাবাহিনীর ১৪টি ইউনিট, ২৯.৫ প্লাটুন বিজিবি, ১৫২৫৪ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, সিলেটের মোট ৬টি সংসদীয় আসনে প্রার্থীর সংখ্যা ৪৪ জন। এ জেলায় মোট ভোটার- ২২৫২ ৭৬৪ জন। মোট কেন্দ্র- ৯৯২টি।