২৯ ডিসেম্বর ২০১৮


সুনামগঞ্জে মামার হাতে ভাগ্নে খুন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাইফুল ইসলাম (৩৭) নামের একজন নিহত হয়েছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে এ নিহতের ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

জানা যায়, সাইফুলের মামার সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দা’র (পিছনের কাঠের বাট দিয়ে) সাইফুলের শরীরে আঘাত করে ঐ সময় মাটিতে পড়ে যায়। এ সময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে এ নিহতের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন