২৬ ডিসেম্বর ২০১৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবউদ্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাবউদ্দিনের বিরুদ্ধে গত অক্টোবরে নাশকতার অভিযোগে একটি মামলা ছিলো। মামলার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন। আজ এলাকায় পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।