২৬ ডিসেম্বর ২০১৮


নির্বাচনে বিএনপির কোন চান্স নেই : অর্থমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে জানে না। এখনো খালেদা জিয়া তাদের নেতা। তিনি দেশ পরিচালনার জন্য অনুপযুক্ত। তাই এই নির্বাচনে বিএনপির কোন চান্স নেই।

বুধবার জালালাবাদ সেনানিবাস এলাকার বটেশ্বর বাজারে আওয়ামী লীগ ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে প্রচারণাকালে এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনের পরিবেশ ভালো। দুই-একটি স্থানে বিএনপির ওপর হামলা হয়ে থাকতে পারে। তবে বিএনপিও হামলা করেছে আওয়ামী লীগের ওপর। এ কে মোমেনের কয়েকটি অফিস ভাঙচুর করা হয়েছে।

ভাঙচুরই শুধু নয় কর্মীদের মারধরেরও শিকার হতে হয়েছে বলে এ সময় অভিযোগ করেন মুহিত।

এ সময় অর্থমন্ত্রীর সাথে ছিলেন তার ছোট ভাই সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

অপর দিকে এই আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সকালে সিলেট সিএমএম আদালতে একটি মামলার হাজিরা শেষে আদালত চত্বরের আশেপাশের এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি পুলিশি হয়রানি এখনো অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন।

শেয়ার করুন