২৪ ডিসেম্বর ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদেও নিয়ে সিলেট-২ আসনের মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া লাঙ্গল প্রতিকের গণসংযোগ ও প্রচার মিছিল করেছেন।
সোমবার বিকালে উপজেলার তাজপুর কদমতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট-২ আসনের মহাজোট প্রার্থী ইয়াহইয়া চেšধুরী এহিয়া, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, উপজেলা জাপা সভাপতি সুফি মাহমুদ, সহ-সভাপতি আশরাফ মিয়া সিরাজ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, তাজপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল জহুর শুকুর, আ.লীগ নেতা আব্দুল খালিক, ইউপি সদস্য নেফুর মিয়া, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন, ফয়ছল আহমদ, অজয় দেব, মখলিছ মিয়া, রুবেল তপাদার, এমদাদ খান, সুমন দেব, বিবুল দত্ত, কামাল মিয়া প্রমূখ।
সভা শেষে গণসংযোগসহ সিলেট-ঢাকা মহাসড়কের কদমতলা ও তাজপুরে প্রচার মিছিল বের করা হয়।