২৪ ডিসেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট : সিলেট-১ আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে নারীর ক্ষমতায়নে কাজ শুরু করেছিলেন। তাই বিগত ১০ বছরে দেশে নারীর অনেক ক্ষমতায়ন হয়েছে। শেখ হাসিনার এই উদ্যোগ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।
সোমবার সকালে নগরীর শিবগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষুদ্রনৃগোষ্ঠীর উন্নয়নেও অনেক ভূমিকা রেখেছেন। আদিবাসী সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতেও সরকার কাজ করছে। এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসানোর কোন বিকল্প নেই।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ধীরেন সিংহ, প্রদীপ সিংহ, চন্দ্রশেখর সিংহ বদর, ওয়াই লাড়– সিংহ, ধর্মজিৎ সিংহ, চানমনি দেবী, জীতেন সিংহ, নীলমনি সিংহ, পরিমল সিংহ, হরিলাল সিংহ, সৌরভ, রাসেল, আতিয়া মাইবাম, খৈশনাম পূর্নিমা, রজত সিংহ প্রমুখ।