২৩ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : নগরীর উপকণ্ঠ বালুচরে ছাত্রলীগ ও বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসময় বিএনপির নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
রোববার রাত আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও ঘটনাস্থল থেকে শাহজাহান নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ জানান, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। আমরা তাদেরকে এসব বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানালে তারা আমাদের সাথে সংঘর্ষ বাধায়।
সংঘর্ষে বিএনপি ও ছাত্রদলের তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।