২২ ডিসেম্বর ২০১৮


জনসভাস্থলে শেখ হাসিনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার বেলা ৩টা ১৩ মিনিটের দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। এর আগে বেলা ২টা ৬ মিনিটে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যকম শুরু হয়।

এর আগে সকাল ১০টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমান বন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে বিশ্রাম নেন।

এদিকে জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন। তাদের ‘নৌকা-নৌকা’ স্লোগানে মুখর সিলেটের রাজপথ। মিছিলে তারা নিয়ে আসছেন ‘নৌকা’ও। দুপুর থেকে আসা খন্ড খন্ড মিছিলের সব স্রোত গিয়ে মিলছে মাদ্রাসা মাঠে। ফলে জনসভা শুরুর আগেই মাঠ লোকে একাকার হয়ে যাচ্ছে।

শেয়ার করুন