২১ ডিসেম্বর ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের ট্রাকচাপায় তানিশা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহত তানিশা মাধবপুর শহরেরর আলাকপুর এলাকার সৌদি প্রবাসী উজ্জ্বল মিয়ার মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্যবর্তী স্থানে বালু বোঝাইর একটি ট্রাক তানিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রাকটি ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি আটক করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম খাঁন এর সত্যতা নিশ্চিত করেন।