২২ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : আর কিছুক্ষণ পরেই নির্বাচনী প্রচারনায় শাহজালালের পূণ্যভূমিতে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌছেই তিনি হযরত শাহজালাল(রহ.), হযরত শাহপরাণ(রহ.) ও হযরত বুরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এরই মধ্যে প্রধানমন্ত্রীর সিলেট আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট আওয়ামী লীগ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আমাদের সিলেট আলীয়ার মাঠে জনসভার প্রস্তুতিও শেষ পর্যায়ে। আমরা মনে করি এই জনসভা সিলেটের অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে নেতাকর্মীসহ সর্বস্থরের জনসাধারণের অংশগ্রহনে জনসমুদ্রে পরিণত হবে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো সফর-সূচি সাজানো হচ্ছে নিরাপত্তার ছক ধরে। সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে বিশেষ নিরাপত্তা বাহিনী ছাড়াও থাকছে সাদা পোষাকের দল। আশপাশে থাকবে প্রয়োজনীয় সংখ্যক র্যাব ও পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মূসা বলেন, প্রধানমন্ত্রীর সিলেটে আগমকে কন্দ্রে করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।