২১ ডিসেম্বর ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মোটরসাইকেলসহ চুরকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। সে বিয়ানীবাজার উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে সেলিম আহমদ শাহীন (৪০)।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অভিযান ও গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য ওসমানীনগর থানার একদল পুলিশ মাটিহানি গ্রামের আফজল মিয়ার চায়ের দোকানের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল (টিবিএস সিলেট মেট্রো – হ – ১১-২৭৫৩) যোগে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছে গাড়ির তালা ভাঙ্গার একটি সাবল পাওয়া যায়। আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ব্যপারে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।