৪ নভেম্বর ২০২৩


সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য ক্লাস

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা জাগিয়ে তুলতে সিলেটে ১৬০ জন শিক্ষার্থীর সৌজন্য ক্লাস পরিচালনা করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন (এমপি )। শনিবার সিলেট সেনানিবাসে স্টেশন অফিসার্স মেসে এই ক্লাস অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রীর ক্লাসে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল এবং সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১৬০ জন শিক্ষার্থী অংশ নেন।

সৌজন্য ক্লাস পরিচালনা করলেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত

এদিন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন তিনি। পরে শিক্ষার্থীদের যৌথ আয়োজনে পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশন করেন ।

পরিদর্শনকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল; সেনাবাহিনীর উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগণ; নবনির্বাচিত সিসিক মেয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এএস // আতারা

শেয়ার করুন