২০ ডিসেম্বর ২০১৮


ওসমানীনগরে লাঙ্গলে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ আসনের ওসমানীনগর উপজেলায় মহাজোট মনোনীত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার লাঙ্গল প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ শুরু করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

বৃহষ্পতিবার সন্ধ্যায় মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে নিয়ে উপজেলার তাজপুর এলাকায় ব্যাপত গণসংযোগ করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ইয়াহইয়া চৌধুরী বলেন, সারাদেশের মানুষ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করছে। দেশবাসী উন্নয়নের পক্ষে রয়েছেন। আমি এই আসনে দেশরত্ন শেখ হাসিনা ও পল্লীবন্ধু এইচএম এরশাদের প্রার্থী। আমার জয় পরাজয়ের সাথে মহাজোটের জয় পরাজয় জড়িত। তাই জোটের সকল শরিকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

তিনি এসময় অসমাপ্ত কাজ সাপ্ত করতে পুনরায় লাঙ্গল প্রতীকে ভোট প্রর্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা প্রজন্মলীগের সভাপতি সালাউদ্দিন সালাই, উপজেলা যুবলীগ নেতা মঈদ উদ্দিন মোহন, সাবেক ছাত্রলীগ নেতা আলোয়ার আহমেদ, অজয় দেব, যুবলীগ নেতা এমদাদ খান, বিভূল দত্ত, সুমন দেব, তাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, যুবলীগ নেতা মান্নান আহমদ, সাহেদ আহমদ, লিটন আহমদ, রাজন আহমদ, মালেক আহমদ, লিটন মিয়া, নাসির উদ্দিন, ইমন আহমদ, ছাত্রলীগ নেতা অপু আহমদ, রাজ্জাক আহমদ, শায়েক আহমদ, শিপু মিয়া, সাব্বির আহমদ, রিজু আহমদ, রুবেল আহমদ, রুহেল আহমদ, সাদ্দাম হোসেন, হেলাল আহমদ, শিপন আহমদ প্রমূখ।

শেয়ার করুন