৫ জুন ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে নতুন ২ জন করোনায় আক্রান্ত

শেয়ার করুন

ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জঃ দক্ষিণ সুনামগঞ্জে কোবিড-১৯ বা করোনা ভাইরাসে আরও ২ ব্যক্তি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দু’জনই উপজেলা প্রশাসনের চাকুরীজীবী। একজন মৎস্য অফিসে কর্মরত। তার বয়স ২৭। অপরজন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের মাঠকর্মী। তিনিও ২২ বছরের যুবক।

জানা যায়, ৩রা জুন (বুধবার) করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে পাঠানো হলে আজ (শুক্রবার) তাদের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, আপাতত নতুন আক্রান্তদের তাদের নিজেদের বাসস্থানেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে তাদের হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।

উল্লেখ্য, নতুন আক্রান্ত ২ জনসহ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ব্যক্তির সংখ্যা ১৪ জনে দাঁড়ালো। সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ৮ জন। এখনো কোনো ব্যক্তি মারা যাননি।

শেয়ার করুন