২০ ডিসেম্বর ২০১৮


সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিতে সতর্কতা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্বসহ বিভিন্ন অনিয়েমের কারনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ ক্যাম্পাস-প্রোগ্রামেরও অনুমোদন না থাকা এবং অবকাঠামো সুবিধার ঘাটতিসহ অনুপস্থিত শিক্ষার সুষ্ঠু পরিবেশের কারণে বেসরকারি ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসি বলছে, অনুমোদনবিহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়, অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের অননুমোদিত ক্যাম্পাস কিংবা অননুমোদিত কোনো কোর্স বা প্রোগ্রামে ভর্তি হলে তার দায়-দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি নেবে না।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ নিয়ে দ্বন্দ্ব ও মামলা থাকায় এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে সতর্কতা দিয়েছে ইউজিসি।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে গত দুই দশকে বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ই সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ধারণা থেকে সরে এসে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। মানহীন এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন। তাই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক করতে ইউজিসি সময়ে সময়ে সতর্কতামূলক নোটিস ও গণবিজ্ঞপ্তি জারি করে।

শেয়ার করুন