২০ ডিসেম্বর ২০১৮


সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ৫

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ জুবায়ের মনির (৬২), ঘুঙ্গিয়ার গাঁও গ্রামের মৃত উমর আলীর ছেলে মো. জাকির হোসেন (৬২), শশারকান্দা গ্রামের মৃত ডেঙ্গুর ব্যাপারী ছেলে মো. সিদ্দিকুর রহমান (৭১), উজান গাঁও গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে তোতা মিয়া (৮০) এবং দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত জহুর আলীর ছেলে মো. আব্দুল জলিল।

বুধবার সন্ধ্যায় জেলার শাল্লা উপজেলা থেকে চারজন ও দিরাই উপজেলা একজনকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে আসামিদের তালিকা থানায় পৌঁছায়।

সুনামগঞ্জ পুলিশ সুপার (এসপি) বরকউল্লাহ খান জানান, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।’

শেয়ার করুন