১৯ ডিসেম্বর ২০১৮


ওসমানী হাসপাতালে ২জন অজ্ঞাত ব্যক্তির লাশ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুটি অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। সোমবার (১৭ ডিসেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যু বরণ করে।

জানা যায়, কে বা কারা গত ৯ ডিসেম্বর ১জন ও ১৩ ডিসেম্বর অপর ব্যক্তিকে ওসমানী হাসপাতালের বারান্দায় ফেলে চলে যায়।

মেডিকেল কর্তৃপক্ষ একজনকে ৯ ডিসেম্বর ৫নং ওয়ার্ডে ও অপরজনকে ১৩ ডিসেম্বর ১১নং ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ৫নং ওয়ার্ডের রোগী ৭টা ৪০ মিনিটের সময় (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৬৪১৫, তারিখ- ১৭/১২/২০১৮) ও ১১নং ওয়ার্ডের রোগী (স্মারক নং মেকহাসি/২০১৮/৩৮৩, তারিখ- ১৭/১২/২০১৮)।

১৭ ডিসেম্বর দুপুর ১টা ৩৫ মিনেটের সময় মৃত্যুবরণ করে বলে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশকে অবগত করা হয়। এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

এখন পর্যন্ত এ অজ্ঞাত দুটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি কারো পরিচিত হয়ে থাকে বা তাদের পরিচয় জেনে থাকেন নিম্নে ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
প্রয়োজনে:::: কোতোয়ালী মডেল থানা, এস.এম.পি সিলেট: 01786-636565
এসআই চন্দ্রশেখর বড়ুয়া- 01711-05960

শেয়ার করুন