১৮ ডিসেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের ন্যায় সিলেটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকাল থেকে সিলেটের ৬ নির্বাচনী এলাকায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯ ব্যাটালিয়ন থেকে সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৫ আসনে নামানো হয়েছে ১৫ প্লাটুন বিজিবি। এছাড়া ৪৮ ব্যাটালিয়ন থেকে সিলেট-১, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে আরও ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সিলেট সেক্টর থেকে সুনামগঞ্জেও নেমেছে আরো ১৫ প্লাটুন বিজিবি।