১৭ ডিসেম্বর ২০১৮


যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধানের শীষে ভোট দিন : শফি চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, গত ১০ বছরে দেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। যার অন্যতম উদাহরণ সিলেট-৩ আসনের সিলেট-সুলতানপুর সড়ক। সড়কটি আজ যানবাহন চলাচলের অনুপযোগী। অথচ বর্তমান সরকার উন্নয়নের সাফাই গেয়ে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে।

সোমবার দক্ষিণ সুরমার তেতলি জালালপুর ও দাউদপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে তিনি এ আহবান জানান। এসময় তিনি উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান।

গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম খলিল, বিএনপি নেতা সিরাজ উদ্দিন, শামসুর রহমান শামীম, শামসুল ইসলাম, লোকমান আহমদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, ছাত্রদল নেতা লায়েক আহমদ, জুবের আহমদ প্রমুখ।

শেয়ার করুন