১৭ ডিসেম্বর ২০১৮


লাখাইয়ে স্কুলের ফ্লোর ধসে আহত ২০

শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে স্কুলের ফ্লোর ধসে ২০জন আহত হয়েছে।
উপজেলার ১নং লাখাই ইউনিয়নের সুজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক আবু তাহেরসহ আহত অন্য ছাত্র-ছাত্রীদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

জানাযায় , প্রায় ৬ বছর আগে লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে স্কুল ভবনটি নির্মাণ করা হয়। কিন্তু এরই মধ্যে ভবনের বারান্দার নিচের মাটি সরে যায়। ফলে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে।

আহত প্রধান শিক্ষক আবু তাহের বলেন, ‘আমরা প্রতিদিনের মতো আজও স্কুলের কাজ শুরু করি। একটি ক্লাস শেষে বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বারান্দায় আসলে হঠাৎ করে বারান্দার পাকা অংশ ধসে পড়ে। এ সময় আমিসহ ২০ জন শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়।

শেয়ার করুন