১৭ ডিসেম্বর ২০১৮

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন স্থগিতের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত রায় মঙ্গলবার ঘোষণা করা হবে ।
সোমবার ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উচ্ছ আদালত লুনার প্রার্থিতা স্থগিতের আদেশ প্রদান করেন। আইনজীবীরা জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করার অভিযোগ এনে একই আসনের বর্তমান সাংসদ এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন। পরে শুনানি শেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে লুনার প্র্রার্থিতা উচ্চ আদালত স্থগিত করেন।