১৭ ডিসেম্বর ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত সত্যরঞ্জন সেন (২৮) মৌলভীবাজার সদর থানার আথানগিরি গ্রামের মৃত চিত্তরঞ্জন সেনের ছেলে।
র্যাব ৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সোমবার জানিয়েছেন, শ্রীঙ্গলের কালিঘাট রোডের গোপাল মিষ্টান্ন ভান্ডারের সামন থেকে আসামী সত্যরঞ্জনকে গ্রেফতার করা হয়। তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।