১৫ ডিসেম্বর ২০১৮

ডেস্ক রিপোর্ট : মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ওইদিন সকাল ৮টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে জড়ো হয়ে এক সাথে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করবেন নেতাকর্মীরা। সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক এতে নেতা-কর্মীদের উপস্থিতি কামনা করেছেন।