১০ অক্টোবর ২০২৩


হবিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে সামছুল হক (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে শহরের মাহমুদাবাদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সামছুল হক বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আনফর উল্লাহর পুত্র। তিনি এলাকার সংলগ্ন মা লেডিস টেইলার্সে কর্মরত ছিলন।

জানা যায়, মা লেডিস টেইলার্স থেকে বিকালে খেতে বাসায় যায় সামছুল। রাত হয়ে আসলেও তার কোন খোঁজ পাওয়া যায় না। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ কেরে।

বিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত করছে।

আজকের সিলেট / জেকেএস

শেয়ার করুন