১৫ ডিসেম্বর ২০১৮


ওসমানীতে ৫২ পিস স্বর্ণেরবার জব্দ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫২ পিস স্বর্ণেরবার জব্দ করেছেন এভিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষ। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার সকালে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি ম্যানেজার মো.নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে ৫২ পিস স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনযাত্রীকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম জানাতে পারেনি তিনি।

শেয়ার করুন