১৩ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব )ফাহিম আহমদ চৌধুরী আর নেই। তিনি শনিবার রাত ১০.৪৫ টায় ঢাকা সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১ ছেলে ১মেয়ে আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ জোহর বারিধারা মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে ঢাকাস্থ সামরিক গোরস্থানে সমাহিত করা হয়। মরহুমের আদিনিবাস নবীগঞ্জ উপজেলার দিনার পুর গ্রামে। মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর খালাত ভাই।
ব্রিগেডিয়ার জেনারেল অব ফাহিম আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ ১ আসন নবীগঞ্জ বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইসমত আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবেদা চৌধুরী, দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য ছেলে হবিগঞ্জ আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ দেওয়ান মিলাদ গাজী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মোর্শেদ আহমদ চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সভাপতি মনসুর আলী খান,সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতিও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো.আবুল ফজল, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোজাক্কির হোসাইন, মুক্তিযোদ্ধা মনুসুর ঘোরী, সিলেট জর্জকোর্টের বিভাগীয় স্পেশাল পিপি শাহ মোশাহিদ আলী এডভোকেট, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা,ডা.নাজরা চৌধুরী। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
(আজকের সিলেট/১৩ আগষ্ট/ডি/প্রেবি/এসসি/ঘ.)