১১ ডিসেম্বর ২০১৮

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে একটি বসতবাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার (৫ লক্ষ টাকা) লুট করে ডাকতরা পালিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে ফখরুল হোসেন লস্করের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
বাড়ির মালিক ফখরুল হোসেন লস্কর জানান, আনুমানিক রাত দুইটার দিকে আমার বসতঘরের রান্নাঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। আদের দলে ৭ থেকে ৮ জনের ছিল। প্রথমে তারা রান্নাঘরের পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে তাকে দিয়েই ঘরের অন্য সদস্যদেরকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তের কাজ চলছে।