১০ ডিসেম্বর ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট থানার নন্দিরগাও ইউনিয়নের দাড়িরপাড় গ্রামে গভীর রাতে গরুচোরদের হামলায় গিরেন্দ্র বিশ্বাস (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঐ গ্রামের মৃত নিদিয়া বিশ্বাসের ছেলে। নিহত গিরেন্দ্র বিশ্বাসের ছেলে বসন্ত একজন গরুচোরকে চিনতে পেরেছেন বলে জানান।
রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারী গরুচোরদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, জানান, গভীর রাত ৩টার দিকে একদল গরুচোর বাড়িতে গরু চুরি করেতে আসে। আমার বাবা টর্চের আলো দিয়ে তাদের দেখে ফেলেন। তাদের মধ্যে কয়েছ আহমদ নামে এক গরুচোর ছিল। সে আমার বাবার মাথায় টর্চ লাইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থালেই তিনি মারা যান।