৮ ডিসেম্বর ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের যোগ দিয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। শনিবার বিকেলে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে মাহবুব আলী এমপি’র উপস্থিতিতে তারা আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন- বিএনপি নেতা মোশাহিদ আলী রমজান, সাবেক মেম্বার মোনায়েম, নজরুল ইসলাম বাবুল মাস্টার ও সাবেক মেম্বার আব্দুল হাই’র নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী এ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় এমপি মাহবুব আলী বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই বিএনপি থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগে আসছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই।