৮ ডিসেম্বর ২০১৮


৭নং ওয়ার্ডে ড. মোমেনের মতবিনিময়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে ৭নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শুক্রবার রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও সহ সভাপতি মুজিবুর রহমান মালদার এবং যুবলীগ নেতা শামসুদ্দিন শামসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা এম. এম. হান্নান।

বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কয়েছ উদ্দিন, সাইফুল আলম স্বপন, সৈয়দ কামাল, নোমান বখত, এস.এম. খালেদ, মুফতী মাওলানা আব্দুর রউফ, বিশিষ্ট মুরব্বী জিল্লুর রহমান জিলু, মাসুক মিয়া, জসিম উদ্দিন, লাহিন আহমদ, শাহ জাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, রানা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান, দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক শাহনুর আলম, কৃষি বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল আহমদ।

উপস্থিত ছিলেন, শাবি ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ পাঠাগার সম্পাদক আশরাফ আদনান, সহ সম্পাদক তাওহীদ ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সায়মন আহমদ, রাসেল আহমদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন আরিফ প্রমুখ।

শেয়ার করুন