৮ ডিসেম্বর ২০১৮


দরগাগেইট থেকে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করলেন মোমেন

শেয়ার করুন



নিজস্ব প্রতিবেদক : নগরীর দরগাগেইট এলাকা থেকে দুই প্রজাতির ৮টি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। পাখিগুলোর মধ্যে রয়েছে ৭ টি মেটে মাথা টিটি ও একটি ডাহুক।

শনিবার দুপুরে হাফিজ কমপ্লেক্সে বন বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে পাখিগুলো অবমুক্ত করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ড. এ.কে আবদুল মোমেন।

এসময় ড. মোমেন বলেন, বাংলাদেশ থেকে সময়ে সময়ে পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ পাখিগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশে পাখি শিকার নিষিদ্ধ হলেও তা অনেকেই মানছে না। এ ব্যাপারে তিনি প্রশাসন থেকে শুরু করে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন- টিলাগড় ইকো পার্কের বিট কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।

শেয়ার করুন