৪ জুলাই ২০২৩
কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় গণধর্ষণ ও বিস্ত্র করে ভিডিও ধারণের অীিভযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সোমবার (৩জুলাই) রাতে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় উপজেলার হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ছালিক বক্সসহ ৩জনকে আসামী করা হয়েছে।
ছালিক উপজেলার হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। অপর আসামী ছালিক বক্সের সহযোগী হাসানুল বারী সানী ও সাইফুর রহমান।
পবিত্র ঈদুল আযহার (২৯ জুন) রাতে উপজেলার হাজীপুরের পাইকপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ঈদের দিন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে ওই নারীকে রেখে তার আত্মীয় বাজারে নিজ দোকানে ব্যবসায় যান। রাতে ওই নারী বাসায় একা থাকার সুযোগে ছালিক বক্স সহযোগীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছালিক ও তার সহযোগী হাসানুল বারী সানী ওই নারীকে ধর্ষণ করেন। এতে সাইফুর রহমান নামের ছালিকের আরেক সহযোগী সহায়তা করেন।
ধর্ষণের পর অভিযুক্তরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার শর্তে ২ লাখ দাবি করেন তারা। এক পর্যায়ে ৫০ হাজার টাকা দেন ওই নারীর আত্মীয়।
ঘটনার পর সোমবার (৩ জুলাই) ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
কুলাউড়া থানার অ।ফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক জানান, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছে। তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।