৭ ডিসেম্বর ২০১৮


ছাতকে তিন ভাইয়ের মৃত্যু

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে ছোট দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন হারিস আলী (৭০), তার ছোট ভাই রইদ আলী (৬৫) ও তাদের চাচাত ভাই ইউপি সদস্য তেরাই মিয়া (৬০)।

শুক্রবার তিন ভাইয়েরই এক সাথে নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে বড় ভাই হারিস আলী মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই অপর নিহত দুই ভাই শোকে কাতর হন। শুক্রবার সকালে শোক সইতে না পেরে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিন ভাইয়ের মৃত্যু সংবাদ মুহুর্তেই ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। শুক্রবার তিন ভাইয়ের জানাযা শেষে একসাথে দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন