৭ ডিসেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার হুসেইনপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ১৪ আগস্ট ঐ গ্রামের নিধান আলীর ছেলে আব্দুল কাদিরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন নিহত কাদিরের স্ত্রী হাফিজা খাতুন বাদি হয়ে একই গ্রামের শফিক মিয়াকে প্রধান আসামী করে ১৮ জনের বিরুদ্ধে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে গ্রেপ্তারের ভয়ে আসামীরা বাড়ি ছেড়ে গা ঢাকা দেয়। পরে আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় আসে। শুক্রবার সকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন।
লাখাই থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।