৬ ডিসেম্বর ২০১৮
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি ফেঞ্চুগঞ্জের করিমপুর থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারের পর তাকে সিলেটে ডিবি কার্যালয়ে আনা হয়। সেখান থেকে সুফিয়ানকে কোতোয়ালি মডেল থানা পুলিশ হেফাজতে রাখা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।