৪ ডিসেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমাননীগরস্থ ভার্ড আই হসপিটালে কর্মরত আক্তার জাহান রুম্পা (২৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা আক্তারুজ্জামানের মেয়ে। রুম্পা ওসমানী নগর এলাকায় থাকতেন।
মঙ্গলবার ভোরে তেজগাঁও বিজয় সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার এসআই মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।