১২ আগস্ট ২০১৭


মৌলভীবাজারে কৃষকলীগের আলোচনা সভা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজার কৃষকলীগ।

শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তন কেন্দ্রে কৃষকলীগের জেলা সভাপতি জমশেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশহুদ আহমদ, সদস্য এম এ রহিম সিআইপি, আব্দুল মালেক তরফদার সুয়েব, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে একটি শোক র‌্যালি মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

(আজকের সিলেট/১২ আগস্ট/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন