২৮ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : প্রেমের প্রস্তাবে ইতিবাচক সাড়া না পাওয়ায় সিলেটে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সজিব মিয়া (২১) নামের এক যুবক।
সজিব মিয়া নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকার বাসিন্দা।
বুধবার (২৮ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে সিলেটের পুরাতন রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সিলেট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল আহমদ বলেন, নিহত সজিব এইচএসসি পড়ুয়া একটি মেয়েকে পছন্দ করতো। দেখা করার জন্য তাকে রেলস্টশনে আসতে বলে সজিব। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে সাড়া না দিয়ে তাকে সাবলম্বী হওয়ার জন্য বলে। এতে মানসিকভাবে ভেঙে পরে সজিব। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সজিব।
নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।