২৮ নভেম্বর ২০১৮


সিলেট ২ : ধানের শীষের মনোনয়ন দিলেন মা-ছেলে

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-২ আসন (ওসমানীনগর-বিশ্বনাথ) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর সহধর্মীনি ও বেগম থালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা ও তার ছেলে ব্যরিষ্টার আবরার ইলিয়াছ অর্নব মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার বিকেলেওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো: আনিছুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেছেন তারা।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তাহসিনা রুশদির লুনা বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ট পরিবেশ লক্ষ্য করা যায়নি। তারপরও গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা নির্বাচনে অংশ গ্রহন করেছি । এ আসনে ৫০% ভোট নিরপেক্ষভাবে কাস্ট হলে ইনশাআল­াহ আমাদের বিজয় সুনিশ্চিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে পরিত্যক্ষ একটি কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের নেতাকর্মীদের সাংগঠনিক কাজ করতে দেয়া হচ্ছে না। গায়েবি মামলাসহ অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের বার বার হয়রানী করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- নিখোঁজ এম ইলিয়াস আলীর ভাই ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আছকির আলী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, বালাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম, তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রব, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক নানু মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা শেখ ফরিদসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

শেয়ার করুন