২৮ নভেম্বর ২০১৮


লাঙ্গল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লীবন্ধু এরশাদের প্রতীক : ইয়াহইয়া

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এসময় তিনি নির্বাচনে বিজয়ী হতে মহাজোটের সকল শরিক দলের সর্বস্থরের নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন।

বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কর্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় সাংবাদিকদের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সিলেট-২ আসনে মহাজোট থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। সুতরাং এই লাঙ্গল শুধু পল্লীবন্ধু এইচ.এম এরশাদের লাঙ্গল নয়। এটি দেশরত্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত করতে বর্তমান মহাজোট সরকারকে ক্ষমতায় আনার বিকল্প নেই। দেশ, জনগন ও মহাজোটের বৃহত্তর স্বার্থে মহাজোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। এখানে মার্কা বা প্রার্থী মূখ্য বিষয় নয়, মুল হচ্ছে মহাজোট।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এবং বিপক্ষের শক্তি। দেশর প্রয়োজনে স্বাধীনতা ও সার্বভৌত্বে বিশ্বাষী, মুক্তিযদ্ধের স্বপক্ষের শক্তি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ আসনটিতে মহাজোটের শরিক আওয়ামীলীগের আরো মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগীতা ছিল। আমরা সকল মনোনয়ন প্রত্যাশী সম্পৃতির বন্ধনে আবদ্ধ ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি দৃঢ়ভাবে বিশ্বাষ করি, অমরা প্রত্যেকই নিজ নিজ দলের নেতৃত্বের প্রতি অবচিল আস্থাশীল ও অনুগত। জোটের বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যব্ধ।

তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন