২৮ নভেম্বর ২০১৮


সিলেট ৬ আসনে শমসের মবিনের মনোনয়নপত্র দাখিল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করলেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি সিলেট-৬ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) কাজী ইমদাদুল হকের কাছে শমসের মবিন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গত ২৬ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুল দিয়ে বিকল্পধারায় যোগদান করেন।

শমসের মবিন চৌধুরী ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন এবং ২০০৯ সালে দলের ভাইস চেয়ারম্যান হন। ২০১৫ সালের ২৮ অক্টোবর তিনি বিএনপি থেকে পদত্যাগ চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে চিঠি লিখেন।

কর্মজীবনে পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূতের ভূমিকা পালন করা শমসের মবিন চৌধুরী মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় বীর বিক্রম উপাধি লাভ করেন।

শেয়ার করুন