২৮ নভেম্বর ২০১৮


আমি জনগণের ভাই : মুক্তাদির

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিকের পুত্র ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার দুপুরে রিটানির্ং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থী অর্থমন্ত্রীর ভাই, আর আমি জনগণের ভাই। বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি সারা দেশের মানুষ বিরাগভাজন। এ দলে প্রতিটি মন্ত্রী-এমপিকে আগামী নির্বাচনে এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। গত দশবছর আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন চালিয়েছে তার জন্য এসব মন্ত্রী-এমপির ভাই কেনো, কোন আত্মীয়স্বজনও এ দেশের জনগণের সহানুভূতি পাবেননা। কারণ দেশের জনগণ তাদের ওপর ক্ষুব্ধ। তাই দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।

এসময় তার সাথে ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বকত চৌধুরী সাদেক, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ফারুক চৌধুরী, আজির উদ্দিন চেয়ারম্যান, ডা. আশরাফ আলী, সালেহ আহমদ প্রমুখ।

শেয়ার করুন