২৮ নভেম্বর ২০১৮
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুহিবুর রহমান মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার সকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবেদা আফসারি এ মনোনয়ন পত্র গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, ভাতগাওঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া।
জমাদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মুহিবুর রহস্য মানিক বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছাকাছি মাথা উচুঁ করে দাড়িয়েছে। ছাতক-দোয়ারাবাজারে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ সর্ব ক্ষেত্রেই উন্নয়নের যে উৎসব বইছে সেই ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার প্রতিটি নৌকা মার্কার বিজয়ের বিকল্প নেই। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।