২৮ নভেম্বর ২০১৮


সিলেট ৩ : মনোনয়ন জমা দিলেন কয়েস চৌধুরী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে মহাজোট সরমর্থিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ক্ষমতাসীন দলের এই সাংসদ।

এসময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন