১৮ ডিসেম্বর ২০২৩


সিলেট-৫ আসনে প্রতিক পেলেন ৭ প্রার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক বরাদ্দ সোমবার সকাল থেকে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

সিলেট-৫ আসনের প্রার্থী ৭ জন হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের প্রার্থী মাসুক উদ্দিন আহমদ নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেটলি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলির সদস্য আহমদ আল কবির পেয়েছেন ট্রাক প্রতীক, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাত (পাঞ্জা) প্রতীক, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার পেয়েছেন সোনালি আঁশ, বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম পেয়েছেন ডাব প্রতীক ও জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ পেয়েছেন লাঙ্গল প্রতীক।

প্রতিক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন; একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

শেয়ার করুন